ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:১৪ পিএম
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকাকে আধুনিক, দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; এ কাজে নাগরিক সমাজকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মিরপুর-২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘প্রতি শনিবার প্রতিটি স্কুল-কলেজসহ বিভিন্ন এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’

একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শফিকুল ইসলাম খান আরও জানান, ‘ফিক্সড ইট ডিএনসিসি’ উদ্যোগের মাধ্যমে নগরের ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও উন্নত হয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝