ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ২:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে ১৫ আগস্ট উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

আজ (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্বজিৎ চত্বরের ফুটওভার ব্রিজে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ শীর্ষক এ ব্যানার টানানো হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছবি রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজম খান বলেন, আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ। তা ছাড়া ব্যানারটি বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে টানানো হয়েছে। তাই এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। পাশাপাশি, আমি সহকারী প্রক্টরদের নিয়ে বসবো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

এ বিষয়ে পুরান ঢাকার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, খুব ভোরে একদল লোক ব্যানারটা টানিয়ে চলে গেছে। পরবর্তী সময়ে ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। আমরা পরিদর্শন শেষে তদন্ত করে ব্যবস্থা নেব।

এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝