ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:২৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো হামলায় অন্তত নয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। কিয়েভের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে উত্তর কোরিয়া থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের সতর্কবার্তা দেওয়ার পরই এই হামলা চালানো হলো।

আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাতভর চালানো এসব হামলা কিয়েভ, জাপোরিজিয়া এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভ ও জাপোরিজিয়া শহরের সামরিক-শিল্পপ্রতিষ্ঠান ও পরিবহন-লজিস্টিক সেন্টারগুলোতে নিখুঁত দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

জাপোরিজিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে, যাতে ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। অন্যদিকে পূর্ব দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাঁচটি জেলায় ড্রোন ও কামানের গোলার আঘাতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন বলে জানান আঞ্চলিক প্রধান ওলেকসান্দর গানঝা। রাজধানী কিয়েভে মধ্যরাতের পর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একটি গুদামে আগুন ধরে একজন আহত হন।

এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলের অন্যতম শিল্প কেন্দ্র ওরস্ক শহরের ‘ওরস্কনেফতেঅর্গসিনতেজ’ তেল শোধনাগারে পাল্টা হামলা চালিয়েছে। বছরে ৬০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতার এই শোধনাগারটিতে হামলার পর আগুন লাগার ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, মস্কো তাদের মিত্র পিয়ংইয়ংয়ের কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা সদস্য পাচ্ছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া ক্রমাগত সামরিক সহায়তা পেয়ে আসছে বলে কিয়েভের দাবি।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝