ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লোডশেডিংয়ে ব্যাহত বরফ উৎপাদন, সমুদ্রে যেতে পারছেনা মাছধরা ট্রলার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ও আলীপুরে ঘনঘন লোডশেডিংয়ের কারণে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। প্রতিনিয়ত ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিংয়ের কারণে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম হওয়ায় দ্বিগুণ বেড়েছে বরফের দাম। 

ট্রলার মাঝি শাহজালাল জানান, ১৫০ টাকার বরফের ক্যান বিক্রি হচ্ছে ৩০০ টাকায় কিনতে হচ্ছে । তারপরও পাওয়া যাচ্ছে না বরফ। ট্রলার মালিক শামছু ব্যাপারি বলেন বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছে না শত শত মাছধরা ট্রলার। 

ইলিশের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও গত এক সপ্তাহ ধরে বরফের অভাবে সাগরে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। তারা মৎস্য বন্দরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের দাবি জানিয়েছেন। 

কুয়াকাটা পল্লি বিদ্যুৎ ডিজিএম মস্তফা আমিনুর রাশেদ বলেন, মৎস্য-বন্দর মহিপুরে ১১ মেগাওয়াট বিদ্যুতের  প্রয়োজন তার বিপরীতে পাচ্ছি চার মেগাওয়াট তাতে দৈনিক ৮ ঘণ্টা সার্ভিস দেয়া সম্ভব, বাকি ১৬ ঘন্টা  সংশ্লিষ্ট এলাকা বিদ্যুৎ  বিচ্ছিন্ন থাকে। এ অবস্থার পরিবর্তন কবে হতে পারে তা বলা যাচ্ছে না। 


টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝