ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্রিকেটারদের যে কৌশলে খেলতে বলেছিলেন মেন্টর মাহমুদউল্লাহ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৩৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়া জাতীয় দলকে গতকাল উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এইচপি দল। এসএম মেহরবের দল সফরকারীদের মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়ে ৮৯ রানের বড় জয় পায়। যেখানে তারা মেন্টর হিসেবে পাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার কাছ থেকে এইচপি’র ক্রিকেটাররা নানা কৌশল শিখছেন।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি সংগ্রহ করে ১৫৮ রান। জবাবে এইচপির স্পিনারদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ’র পরামর্শে নিজেদের ব্যাটিং-বোলিংয়ে ইতিবাচক খেলার কথা জানালেন স্পিনার মোহাম্মদ রুবেল।

গণমাধ্যমের সাথে আলাপকালে রুবেল বলেছেন, ‘উনি (রিয়াদ) আসলে আমাদের অনেক সাহায্য করছেন ব্যাটারদের। বোলারদেরকেও সাহায্য করেছেন। ইতিবাচক ক্রিকেট যেন খেলতে পারি, সেটা পেরেছি ভালো। যার যার পরিকল্পনা অনুযায়ী সবাই চেষ্টা করেছে ভালো করার। ইনশাআল্লাহ পরের ম্যাচে সবাই আরও ভালো করবে।’

স্পোর্টিং উইকেটের প্রশংসা করে এই স্পিনার বলেন, ‘উইকেট ভালো ছিল। ব্যাটাররাও অত খারাপ করেনি। আমরা অনেক দিন অনুশীলন করেছি। অস্ট্রেলিয়ার কন্ডিশন যেমন হবে সেভাবেই অনুশীলন করেছি। এখন ম্যাচ খেলতে পারছি। এর ফলে আমাদের ম্যাচ পরিস্থিতি বুঝতে সহজ হবে, পরিস্থিতি কী হবে না হবে এসব বুঝতে সাহায্য হচ্ছে। উইকেট স্লো না, একটু স্কিডি ছিল। ভালো উইকেট ছিল ব্যাটার-বোলার উভয়ের জন্য, স্পোর্টিং উইকেট ছিল।’

পরে মালয়েশিয়া দল নিয়ে রুবেল জানান, ‘ওদের নিয়ে (মালয়েশিয়া) আমাদের অত আইডিয়া ছিল না। আমরা টার্গেট করেছি নিজেদের শক্তির জায়গাতে থাকার জন্য। সেভাবেই চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। বোলিংয়ে বরাবরই আত্মবিশ্বাস থাকে। আমার মনে হয় আরেকটু ভালো করতে হবে। ইনশাআল্লাহ দেখা যাক। ওরা তুলনামূলক আমাদের চেয়ে একটু দুর্বল দল, তবুও টি-টোয়েন্টি খেলা। ওদের সম্পর্কে আমাদের আইডিয়া নেই, প্রথম ম্যাচ ছিল। সবাই চেষ্টা করেছে ভালো করার। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করবে।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement