ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হ্যানয় যাচ্ছেন সামানজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘ছোটবেলা থেকেই সুন্দরী প্রতিযোগিতা দেখতে ভালো লাগত। তবে কখনো ভাবিনি, নিজেই এমন একটি আন্তর্জাতিক মঞ্চে দাড়ানোর সুযোগ পাব।’ আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ খেতাবজয়ী সামানজার সাঈদ।

আগামী রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বৈশ্বিক আসর ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শনিবার দেশ ছাড়বেন তিনি। বৈশ্বিক আসরে উড়াল দেওয়ার আগে বৃহস্পতিবার বনানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক সংস্থা ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’।

বিশ্বমঞ্চে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করে সামানজার সাঈদ বলেন, ‘মঞ্চে উঠে যেন নার্ভাস না হয়ে নিজের সামর্থ্যটুকু তুলে ধরতে পারি—এটাই এখন চাওয়া। এত দিন যা শিখেছি, নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা দিয়ে বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই আমার প্রধান লক্ষ্য।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে সদ্য স্নাতক শেষ করা সামানজার নিছক কৌতূহল থেকেই এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তিনি জানান, এপ্রিলে গ্র্যাজুয়েশন শেষ করে জুলাইয়ে প্রতিযোগিতার জন্য নিবন্ধন করেন। একের পর এক ধাপ পেরিয়ে বিজয়ের মুকুট অর্জন করাটা তার কাছে স্বপ্নের মতোই ছিল। বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক মানের উপস্থাপনা ও ব্যক্তিত্ব উন্নয়নে বিশেষ গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন তিনি।

পড়াশোনার পাশাপাশি চার বছর কথক ও ভরতনাট্যম শেখা সামানজারের গান, নাচ ও খেলাধুলার প্রতি বেশ অনুরাগ রয়েছে। অবসরে সিনেমা দেখতে, বাস্কেটবল ও টেবিল টেনিস খেলতে পছন্দ করা এই তরুণী ভবিষ্যতে ভালো সুযোগ পেলে অভিনয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে বিজয়ের মুকুট পরেন। এই আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে মিস ওয়ার্ল্ডের এই বৈশ্বিক আসরের।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement