ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা আলিয়া মাদরাসার সামনে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ০৪.০৮.২০২৬ ৬:১০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহারের দৃশ্য দেখা গেছে। ভিডিওগুলোতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝