ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৮ বছরের জন্য নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম
X

ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত।

২০২৫ সালের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞার তারিখ ২১ নভেম্বর ২০২৫ থেকেই তার ৮ বছরের শাস্তির মেয়াদ গণনা করা হবে।

আইসিসি জানায়, আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসির নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) নিয়োগ করেছিল। ওই তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডির বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে—আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফলাফল বা খেলার কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত থাকা।

এ ছাড়া অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর চেষ্টা এবং দুর্নীতিবিরোধী তদন্তের সময় নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে।

তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত হওয়ায় রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝