ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে মশাল মিছিল: আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম
X

সাভারের আমিন বাজার এলাকায় মশাল মিছিল করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান। এর আগে শুক্রবার রাত প্রায় ১০টার দিকে আমিন বাজারের সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওয়ালিউর রহমান শিবলী (৪০), মো. রমজান (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯) এবং মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০)।

পুলিশ জানায়, উদ্ধার করা ডিজিটাল ব্যানারে আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বার্তা লেখা ছিল। ব্যানারে ঢাকা-১৩ আসনের আদাবর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামও উল্লেখ ছিল।

এসআই মো. জাকির আল আহাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মশাল মিছিল চলাকালে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝