ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
X

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র নাফিস আশরাফ (২১)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, দুই দিন আগে রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় নাফিস। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। নাফিস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।

শুক্রবার গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এমএইচ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝