ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের কারণে সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশে চাঁদাবাজির কারণে পরিবহন খাতের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার টালবাহানা করছে।

তিনি আরও বলেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনও ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত হয়নি। এ পরিস্থিতিতে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বলেন, জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথানত করবে না।

অনুষ্ঠানে পরিবহন খাতের বিভিন্ন সংকটের বিষয়ও তুলে ধরেন বক্তারা। তারা পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝