ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বান্দরবানে রুমায় বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদের পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত একটার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জামির উদ্দিন (৩২)। সে ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ১০ জনের একটি দল বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। ১০ জনের মধ্যে আটজন বগালেক কটেজে থেকে যান। কিন্তু ওই দুই পর্যটক নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যায়। বেড়ানো শেষে পুনরায় বগালেকে ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজাখুজি পর খাদের কয়েকফুট নিচ থেকে ওই পর্যটকদের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মানস বড়ুয়া বলেন, রুমার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ২ পর্যটক নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে এবং আইনানুগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝