ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১৩ এএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৮:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের জন্য সার্বিক ভ্রমণ সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র সরকার। আগে তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায় থেকে বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয়মাত্রার ‘বাড়তি সতর্কতা’ পালনের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ভ্রমণ সতর্কতায় পরিবর্তনের অর্থ যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ এখন ‘ভ্রমণের জন্য আরও নিরাপদ’।

সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এই খবর এল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলকে এসএমএস পাঠিয়ে এ তথ্য দিয়েছেন সার্জিও গর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভ্রমণ সতর্কতায় এমন উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার ওপর যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।

‘এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ তৈরির ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে দেখছে বাংলাদেশ সরকার।’

এসএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝