ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে চুরি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম
X
Advertisement

যশোরের ঝিকরগাছা উপজেলায় রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে উপজেলার পানিসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—পানিসাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাহানুর (৫০), তার স্ত্রী জেসমিন (৪০) এবং তাদের ছেলে সামী (১৪)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার সকালে দীর্ঘ সময় বাড়ির কারও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে শাহানুর, তার স্ত্রী ও ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসকেআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement