খুলনা মহানগরীতে ইমন শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণ পাশে একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইমন শেখ ওই থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘেরে ইমন শেখের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পর সিআইডি ও পিবিআইয়ের সদস্যরাও সেখানে উপস্থিত হন।
তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি স্থানীয়রা।
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ইমনের মাথায় গুলির একটি চিহ্ন রয়েছে। এ ছাড়া সিআইডির সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
এসএস/আরএন