ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে প্রেসক্লাবে ২ লাখ টাকা অনুদান, ১০ লাখ টাকার প্রকল্পের আশ্বাস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম
X

মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা শুভেচ্ছা অনুদান প্রদান এবং জেলা পরিষদের মাধ্যমে ১০ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভার আগে জেলা প্রশাসক প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। এ সময় তিনি জমি বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের পক্ষ থেকে সুপারিশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, জেলার উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং প্রেসক্লাবের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দীপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএইচএস/এসআ




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝