ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোলায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম
X

ভোলার চরফ্যাশন শহরের ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব মাহমুদ খান চরফ্যাশন টি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি চরফ্যাশন আদালতে কর্মরত আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাবিব দুপুরে বন্ধুদের সঙ্গে চরফ্যাশন শহরের জেলা পরিষদের ডাকবাংলোর পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল-ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাবিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝