ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে  অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ

অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, মৃত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশের ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই শাহাবুদ্দিন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝