ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা ছাত্রলীগের ১২ কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝