৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বদলি হওয়া ৯৩ জন এএসপিকে সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, খুলনা জেলা পুলিশ, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
আরএন