ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুন্দরবন ধ্বংসকারীদের ছাড় নয়, প্রয়োজন কঠোর ব্যবস্থা: মঞ্জু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম
X

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী ঢাল নয়, এটি দেশের একটি বিশাল অক্সিজেন ভাণ্ডার। সুন্দরবন আমাদের জীবন ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বর্তমান সরকার সুন্দরবনকে ঘিরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চায়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মোংলা উপজেলা অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনী ইশতেহারে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আধুনিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, উপকূলীয় সুরক্ষা নিশ্চিত করা, সহনশীল কৃষিতে কর্মসংস্থান সৃষ্টি এবং সমন্বিত উন্নয়নের জন্য বিশেষায়িত উপকূল জোন গঠনের মতো বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষার কথা বলা হলেও বন ধ্বংসকারীরা অনেক সময় আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। মাছ শিকারে বিষ প্রয়োগ, গাছ কাটা, হরিণ শিকার ও অপরিকল্পিত পর্যটন নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা গ্রহণ এবং তা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সুন্দরবনকে নতুনভাবে সাজাতে ‘সুন্দরবন বোর্ড’ গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন কেসিসি প্রশাসক।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যাপক কে এম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী, বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

এছাড়া সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের হীরা, উপকূলীয় সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, ব্রাইটার্সের পরিচালক সাইদুর রহমান সিয়াম, সভাপতি ফারিহা অমি, ইয়ুথ ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক মো. শাহিন খলিফা, পরিবেশকর্মী ও নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরা-বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ। ধন্যবাদ জ্ঞাপন করেন পশুর রিভার ওয়াটারকিপারের নূর আলম শেখ।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝