ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ২৫.০৭.২০২৬ ৪:১৩ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গোপালগঞ্জে দুই মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদেপল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।    

গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি মোটর-সাইকেলে করে অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ গোপালগঞ্জের দিকে আসছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটর-সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য কুন্ডু নিহত হন।

সংঘর্ষে উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য ফরসাল ব্যাপারীকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে ফরসাল ব্যাপারী মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় উজ্জল বাড়ৈ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

তিনি আরো জানান, শনিবার তিনটি লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝