ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন নিগার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতাতেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ এসেছে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চান তিনি।

নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী বছরের ইংল্যান্ড সফর নিয়ে কথা বলেন নিগার, ‌সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলে এসেছি এবং ওখানে ভালো করেছি। সেটার একটা প্রতিফলন তো অবশ্যই আছে।

বাংলাদেশ নারী দল বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে খুব কমই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউ জিল্যান্ডের মতো দেশের মাটিতে খেলার সুযোগ পায়। আগামী বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।

সফরে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

নিগারের বিশ্বাস, এমন কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে দলের দক্ষতা আরও বাড়বে, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ হবে।’

কারণ, আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে খেলতে। কারণ সেখানে খেললে স্কিল অনেক বেশি উন্নত হয়।

ইংলিশ কন্ডিশনে ভালো করতে প্রস্তুতির দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক,  ‘যদি সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে ভালো হবে। এখন এফটিপির অধীনে আমাদের প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ। ওখান থেকে যেন পয়েন্ট নিতে পারি, সেভাবে চিন্তা করতে হবে।’

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝