ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম আপডেট: ২২.০৭.২০২৬ ১০:৪৬ পিএম
X

দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে সরাসরি সংগীত পরিবেশন করবেন।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ‘মেইন স্টেজ শো ফিট. আতিফ আসলাম’ শীর্ষক এই কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ও ছাড়পত্র নেওয়া হয়েছে। পাশাপাশি ভেন্যুর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

কনসার্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিষয়ে আয়োজকেরা রাজধানীর স্মার্ট টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, নির্ধারিত তারিখ ও ভেন্যুতেই কনসার্টটি অনুষ্ঠিত হবে। ফলে ২৪ জুলাই রাতে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে আতিফ আসলামের সঙ্গে সংগীতের আসরে অংশ নেবেন দেশের হাজারো দর্শক।

কনসার্টটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট।

আয়োজনটির সঙ্গে আরও রয়েছে বেভারেজ পার্টনার মোজো, ইলেকট্রোলাইট পার্টনার এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস, টি পার্টনার সিলন এবং স্ন্যাকস পার্টনার টাকোস।

স্মার্টফোন পার্টনার হিসেবে রয়েছে অনার এবং টিকিট পার্টনার গেটমাইটিকেট লাইভ। টিকিট-সংক্রান্ত তথ্য তাদের মাধ্যমেই জানা যাবে।

এ ছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে জেসিআই বাংলাদেশ ও ব্যাংকার্স ক্লাব, আইসক্রিম পার্টনার পোলার এবং কানেক্টিভিটি পার্টনার ইনফোলিংক ইন্টারনেট।

হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা, ইভেন্ট পার্টনার ইভেন্ট সাজাই এবং কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে র‍্যাপচার এন্টারটেইনমেন্ট।

এ আয়োজনের নথিবদ্ধকরণ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে শৌপ্তিক এবং গণমাধ্যম অংশীদার হিসেবে রয়েছে স্টার নিউজ।

টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝