ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এমপি পদ ছাড়লেন কোয়েল মল্লিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম
X

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজে উপস্থিত হয়ে রাজ্যসভায় পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত জুনে একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কোয়েল। তবে নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যকে নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হয় বলে তখন তা গ্রহণ করা হয়নি। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এবার সরাসরি উপস্থিত হন তিনি।

কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে দলটির সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকও পদত্যাগ করেছিলেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমারের পাশাপাশি কোয়েল মল্লিকের নামও ছিল। পরে এপ্রিল মাসে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন জনপ্রিয় এই অভিনেত্রী।

শপথ নেওয়ার পর কোয়েল জানিয়েছিলেন, রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য একটি বড় ও গুরুত্বপূর্ণ বিষয়। দেশ ও মানুষের সেবাকে তিনি মহৎ কাজ হিসেবে উল্লেখ করেছিলেন।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝