ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে পাল্টা পোস্ট ওমর সানির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:০০ এএম
X

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে পোস্টের শেষেই বিষয়টিকে ‘খেলাধুলা ফান’ বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে ওমর সানি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
তবে পোস্টের শেষেই তিনি লেখেন, ‘সাবজেক্ট খেলাধুলা ফান।’

এর আগে ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন।

সেখানে জয় লেখেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের ওই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেক নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ টানেন, আবার কেউ রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় জয়ের পোস্টের জবাবে নতুন পোস্ট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান ওমর সানি। যদিও পোস্টের শেষেই বিষয়টিকে ‘খেলাধুলা ফান’ বলে উল্লেখ করে তিনি এটিকে রসিকতা হিসেবেই উপস্থাপন করেছেন।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝