ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম
X

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়ান মোল্লা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।

আটক দুজন হলেন একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) এবং রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে সঙ্গে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় নিচে থাকা পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি জানান, রিয়ানকে পুকুরে খুঁজে না পেয়ে আরিফ ও মুরছালিন বাড়িতে ফিরে যায়। তবে তারা বিষয়টি কাউকে জানায়নি। পরে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা রিয়ান পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়।

এরপর মঙ্গলবার ভোররাতে আওলাদ মোল্লার বাগানের পরিত্যক্ত পুকুরে খোঁজ চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝