ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চার দিন পর ধলাই নদীতে ভেসে উঠল নিখোঁজ কৃষকের মরদেহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

নিহত মাসুক মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতির গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ধলাই নদী পার হওয়ার সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন মাসুক মিয়া। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তী কয়েক দিন নদীর বিভিন্নস্থানে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মাসুক মিয়ার বলে শনাক্ত করেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, নিখোঁজ হওয়ার দিন থেকেই উদ্ধারকারী দল নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আসছিল। চার দিন পর নদীতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝