ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বন্যার্ত বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:১৭ পিএম
X
Advertisement

কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এক ফার্মেসি ব্যবসায়ী। কিন্তু কে জানত, এই যাওয়াটাই হবে তার শেষ যাওয়া। বন্ধুর খোঁজ নিতে গিয়ে পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান মো. মানিক উদ্দিন নাহিদ (২৫)। তিনি উপজেলার টৈটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোকতার আহমদের ছেলে। পেকুয়া জেনারেল হাসপাতালসংলগ্ন এলাকায় তার একটি ফার্মেসি ছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলে নন্দীরপাড়া যাচ্ছিলেন মানিক। পথে সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান। এ সময় তিনি ও আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।”

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।”

এনইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement