গোপালগঞ্জের বিল রুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত (৫০) বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, শনিবার দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি বিল রুট চ্যানেলে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় পুলিশ এখনো ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি।
এমএইচ/আরএন