ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সেতুর অভাবে ঝুঁকি নিয়ে খোয়াই নদী পার হচ্ছেন হাজারো মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম
X
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের নাম খোয়াই নদী। নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ চরম আকার ধারণ করে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রেমা চা-বাগানের শ্রমিক, শিক্ষার্থী ও রোগীরা। স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের জন্য তাদের খোয়াই নদী পার হতে হয়। কিন্তু সেতুর অভাবে অনেক সময় নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো সম্ভব হয় না।

অন্যদিকে, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। জরুরি সময়ে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নদীটি বড় বাধা হয়ে দাঁড়ায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়নের উদ্যোগ দেখা যায়নি।

সেতুর অভাবে এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য এবং চা-বাগানের চা পাতা পরিবহনেও অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, “রেমা চা-বাগান এলাকা পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ হলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পুরো এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।”

এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, রেমা চা-বাগান এলাকায় খোয়াই নদীর ওপর দ্রুত একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

জেএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement