ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্পেনে দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম
X
Advertisement

স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আলমেরিয়া উপকূলের লস গালার্দোস শহরের কাছে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন জরুরি সেবাকর্মী কাজ করছেন। আগুনের ঝুঁকিতে কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আন্দালুসিয়ার স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো জানান, এখনও অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন।

লস গালার্দোসের মেয়র ফ্রান্সিসকো রেয়েস জানান, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আলমোকাইসার ও তেরমিনার দে ভেদাস এলাকার বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাতাসের গতিপথ বিবেচনায় ৪০০ থেকে ৫০০ মানুষের একটি ক্যাম্পসাইটও খালি করার প্রস্তুতি চলছে।

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহের মধ্যে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকিও বাড়ছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement