ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভিক্ষুকের জমি দখলের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম
X
Advertisement

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এক ভিক্ষুকের বসতভিটার জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী রাবেয়া আক্তার (৬০) জানান, তার বসতবাড়ির ৩৭ শতাংশ জমির মধ্যে প্রায় ২০ শতাংশ দীর্ঘদিন ধরে প্রতিবেশী আল-আমিন, মোহাম্মদ আলী ও তাদের পরিবারের সদস্যরা দখল করে রেখেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে ওই জমিতে নতুন করে ঘর নির্মাণের কাজ চলছে বলেও অভিযোগ করেন তিনি।

রাবেয়া আক্তারের দাবি, দখলের প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয় এবং মারধরের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, "আমি একজন ভিক্ষুক। মেয়ে ও ছোট ছোট নাতি-নাতনিদের নিয়ে বসবাস করি। অভিযোগ করার পর থেকে প্রতিপক্ষ আরও বেশি হুমকি-ধমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।"

ভুক্তভোগীর মেয়েরা আকলিমা বেগম ও স্বপ্না বেগমও অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ আলী। তিনি বলেন, "রাবেয়াদের জমির মধ্যে আমারও তিন শতাংশ জমি রয়েছে। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।"

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement