ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতকে ৭৬ রানে গুটিয়ে দিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার রাতে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০১ রান তোলে ইংল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার ফিল সল্ট। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

এছাড়া স্যাম কারান ২৪ বলে অপরাজিত ৪১ এবং জস বাটলার ২১ বলে ৩৬ রান করেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হার্শিত রানা ও প্রিন্স যাদব।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো তোলে ভারত। প্রথম ৯ বলেই আসে তিনটি ছক্কা। তবে এরপরই ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে। মাত্র ১১.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

১৩ রান করে দলের সর্বোচ্চ রান করেন বৈভব সূর্যবংশী ও ইশান কিষান। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কোনো ব্যাটার।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন জশ টাং ও জফরা আর্চার। টাং ২৮ রানে ৪টি এবং আর্চার ২৯ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আদিল রশিদ ২টি উইকেট শিকার করেন।

এই হার ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় পরাজয়। একই সঙ্গে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে অলআউট হয়েছিল ভারত।

সিরিজে টিকে থাকতে এখন বাকি দুটি ম্যাচই জিততে হবে ভারতকে। চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ব্রিস্টলে।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement