ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিনা অনুমতিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা চাইল ডিপিই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম
X Advertisement

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সংখ্যা-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, তথ্য ছকে পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং পুরুষ ও নারী সহকারী শিক্ষকদের মধ্যে কতজন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তা পৃথকভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি অনুপস্থিত শিক্ষকদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেই তথ্যও আলাদাভাবে দিতে হবে।


এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝