ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সার্টিফিকেটে নাম-জন্মতারিখ সংশোধনে হয়রানি বন্ধে ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সার্টিফিকেটে নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আবেদনকারীর নাম বা জন্মতারিখ সংশোধনের আবেদন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।

বোর্ডের মতে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে পাঠায় না। ফলে আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হন। এ ধরনের পরিস্থিতিকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে ব্যবহার করা যাবে না।

নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement