
সংগৃহীত ছবি
সফরে চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন ২০২৬’-এ অংশ নেবেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া ‘বিশ্ব বৃত্তিমূলক কলেজ দক্ষতা প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
সফরকালে শিক্ষাক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চীনের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মন্ত্রী। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।
ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
এসএস