ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসির পেনাল্টি মিস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম
X
Advertisement

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মিশর।

ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে মারওয়ান আতিয়ার বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করে মিশরকে এগিয়ে দেন ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। তার গোলে শুরুতেই চাপে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গোল হজমের ছয় মিনিট পর সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। ২১ মিনিটে মিশরের পেনাল্টি বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পট কিক নিতে আসেন মেসি। তবে তার নেওয়া বাঁ পায়ের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

বিশ্বকাপে এটি ছিল মেসির অষ্টম পেনাল্টি। এর মধ্যে চারটি পেনাল্টিই তিনি লক্ষ্যভ্রষ্ট করেছেন। চলতি আসরেও এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

অন্যদিকে টুর্নামেন্টে এটি গোলরক্ষক মোস্তফা শোবেইরের দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে গ্রুপ পর্বে ইরানের মেহদি তারেমির পেনাল্টিও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement