ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রেললাইন পানিতে ডুবে চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম
X
Advertisement

টানা বৃষ্টির কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহর এলাকায় আটকা পড়েছে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের ষোলশহর এলাকায় ট্রেনটি আটকে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সকাল সোয়া ৬টায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর এগিয়ে রেললাইনে পানি জমে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে যায়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ট্রেনটির দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল। তবে রেললাইন থেকে পানি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম বলেন, ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে আজ সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি যাবে কক্সবাজারে।

জানা যায়, ষোলশহর স্টেশন থেকে কিছুদূর যাওয়ার পর ট্রেন চালক রেললাইন পানিতে ডুবে থাকতে দেখেন। ফলে ঝুঁকি নিয়ে ট্রেনটি আর সামনের দিকে এগোয়নি। পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ অগাস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সে হিসাবে, সোমবার বিকেল ৩টা থেকে ২৪ ঘণ্টায় ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখল বন্দরনগরী। প্রবল এই বর্ষণের মধ্যে জোয়ারের কারণে নগরীর আরো কিছু এলাকা তলিয়ে গেছে। পানি উঠেছে অন্তত তিনটি সড়কে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement