ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:০৪ পিএম
X

চট্টগ্রামে ব্রিটেনের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর ক্যাম্পাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে এবং শিগগিরই কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

এ উদ্যোগ বাস্তবায়ন করছে শিল্পপ্রতিষ্ঠান সিস্টেম গ্রুপ।

এ বিষয়ে সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশে বিশ্বমানের উচ্চশিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোও বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য শিক্ষায় বিশ্বমান যুক্ত করা। চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালু হলে দেশের শিক্ষার্থীরা বিদেশে না গিয়েই আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

মো. ফজলুল আজিম জানান, ইউনিভার্সিটি অব বার্মিংহাম চট্টগ্রামে তাদের ক্যাম্পাস প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে সিস্টেম গ্রুপকে সম্মতি দিয়েছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা দেশেই সহজলভ্য হবে।

-টিএস/বিজ্ঞপ্তি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝