কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) আয়োজিত একটি বৃত্তি কর্মসূচির আওতায় কঠোর বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে মোট ৫ জন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত কোইকা বৃত্তি অর্জন করেছেন। তাদের মধ্যে ৪ জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থী।
তারা দক্ষিণ কোরিয়ার চাংওন ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেভাল আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।
বিএমইউ’র চার কৃতী শিক্ষার্থী হলেন- তনয় চন্দ্র ভৌমিক, মো. মাইনুল ইসলাম, সঙ্গীতা দাস, অয়ন পাল।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পরিবার তাদের এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।
এসএ