ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি শুরু
আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:০০ এএম আপডেট: ০৪.০৭.২০২৬ ১১:১০ এএম
X
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য গ্র্যাজুয়েটরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ৪৬ ধারার (১), (২) ও (৫) উপধারা অনুযায়ী যাদের নাম আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত রয়েছে এবং ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে যারা আজীবন অথবা তিন শিক্ষাবর্ষের জন্য নতুন করে তালিকাভুক্ত হবেন, কেবল তারাই সিনেট নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণের যোগ্য হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল ৩০ জুন ২০২৩ বা তার আগে প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা কমপক্ষে তিন বছর আগে স্নাতক সম্পন্ন করেছেন, তারা নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে নাম নিবন্ধন করতে পারবেন।

এ ছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যারা তিন শিক্ষাবর্ষের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন, তাদের নিবন্ধনের মেয়াদ ৩০ জুন ২০২৫-এ শেষ হয়েছে। নতুন করে নিবন্ধন না করলে তারা আসন্ন সিনেট নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রেজিস্ট্রেশন ফি তিন শিক্ষাবর্ষের জন্য ১ হাজার টাকা এবং আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির জন্য ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জনতা ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় (টিএসসি) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’ খাতে ফি জমা দেওয়া যাবে।

আবেদনপত্র প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ এবং জনতা ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা (টিএসসি) থেকে ১০ টাকা মূল্যে সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সঙ্গে ডিগ্রি সনদের সত্যায়িত ফটোকপি এবং চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা এ তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত যারা আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন কিন্তু এখনো ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করেননি, তারা অফিস চলাকালীন সময়ে প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে তা সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের আগে আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিরা নির্ধারিত ফরমে আবেদন, দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ৩০০ টাকা ফি জমা দিয়ে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে তার নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত দেখুন এখানে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement