ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রিমিয়াম সুবিধা নিয়ে বাংলাদেশে এলো চাঙ্গানের নতুন সিএস৭৫ প্রো এসইউভি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:০৮ পিএম
X Advertisement

বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলের একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড দেশের বাজারে নতুন চাঙ্গান সিএস৭৫ প্রো এসইউভি উন্মোচন করেছে। সাত আসনের এই প্রিমিয়াম এসইউভিটি পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি, আরাম ও বিলাসবহুল বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি। দেশের ক্রমবর্ধমান মিড-সাইজ এসইউভি বাজারে এটি নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ লাখ টাকা।

বাংলাদেশে সংযোজন (অ্যাসেম্বল) করা হলেও সিএস৭৫ প্রোতে চাঙ্গানের বৈশ্বিক মান ও গুণগত মান বজায় রাখা হয়েছে। পারিবারিক ভ্রমণ থেকে শুরু করে ব্যবসায়িক যাতায়াত-উভয় ধরনের ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে গাড়িটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে বিলাসবহুল কেবিন, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা সুবিধা, যা চালক ও যাত্রী-উভয়ের জন্যই আরামদায়ক ও আত্মবিশ্বাসী ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গাড়িটি বাজারে আনা প্রসঙ্গে ডিএইচএস অটোস লিমিটেড জানায়, বাংলাদেশের বাজারে চাঙ্গান সিএস৭৫ প্রো নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, দেশের গ্রাহকরা এমন একটি গাড়ি চান, যা শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি এবং পারিবারিক ব্যবহারের জন্য সর্বোচ্চ আরাম নিশ্চিত করবে। প্রতিযোগিতামূলক মূল্যে বিশ্বমানের পারফরম্যান্স ও বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে এই এসইউভি দেশের অটোমোবাইল বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।

চাঙ্গান সিএস৭৫ প্রোতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৮৫ হর্সপাওয়ার শক্তি এবং ৩০০ নিউটন-মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ৭-স্পিড ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি), যা শহরের ব্যস্ত সড়ক কিংবা দীর্ঘ মহাসড়ক-উভয় ক্ষেত্রেই মসৃণ ও দ্রুতগতির ড্রাইভিং নিশ্চিত করে।

গাড়িটিতে রয়েছে তিন সারির প্রশস্ত কেবিন, যেখানে সাতজন যাত্রী স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। প্রিমিয়াম মানের উপকরণে তৈরি অভ্যন্তরীণ নকশা গাড়িটিকে দিয়েছে বিলাসবহুল অনুভূতি। প্রয়োজন অনুযায়ী আসন ভাঁজ ও পুনর্বিন্যাসের সুবিধা থাকায় লাগেজ বহনের জন্যও পর্যাপ্ত জায়গা পাওয়া যায়।

এ ছাড়া সিএস৭৫ প্রোতে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা, ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ এবং ১৯ ইঞ্চি টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল। এসব ফিচার গাড়িটির নকশা ও ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই এসইউভিতে। এতে সংযুক্ত রয়েছে আধুনিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং বিভিন্ন উন্নত নিরাপত্তা প্রযুক্তি, যা চালককে আরও আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালাতে সহায়তা করবে। পাশাপাশি যাত্রীদের জন্যও নিশ্চিত করবে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ।


-টিএস/বিজ্ঞপ্তি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝