ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম
X
Advertisement

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ, এক QR’ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসির ধানমন্ডি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পুবালী ব্যাংক পিএলসি.-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো.আব্দুল হালিম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পুবালী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান এ. কে. এম. আব্দুর রকীব, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, ‘বাংলা QR’ ব্যবহারের মাধ্যমে একই QR কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন করা সম্ভব। নগদের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ধানমন্ডি’ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে উপস্থিত অতিথিরা ক্যাশলেস লেনদেনবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন এবং ‘বাংলা QR’ ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


-টিএস/বিজ্ঞপ্তি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement