গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২০২৬’-এ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি’র নিজস্ব পেমেন্ট গেটওয়ে জনতাপে (JanataPay) ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী পণ্য’ হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ২০২৫-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
-টিএস/বিজ্ঞপ্তি