ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৯.২২ টাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম
X
Advertisement

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম টানা তৃতীয় মাসের মতো কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের জেট ফুয়েলের মূল্যও হ্রাস করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য জুলাই মাসজুড়ে কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিশন।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে অভ্যন্তরীণ রুটের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই দামের তুলনায় আরও ১৯ টাকা ২২ পয়সা কমল।

তবে এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দাম বড় পরিসরে বাড়ানো হয়েছিল। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়। এরপর ৭ এপ্রিলও মূল্যবৃদ্ধি করা হয়।

পরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলে দেশেও ধাপে ধাপে জেট ফুয়েলের দাম কমানো হয়। মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে তা নেমে আসে ১৫০ টাকা ২১ পয়সায়। সর্বশেষ জুলাই মাসের জন্য নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে টানা তৃতীয় মাসের মতো জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের দাম কমায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনার জ্বালানি ব্যয় কিছুটা কমবে। তবে এর প্রভাব বিমান ভাড়ায় পড়বে কিনা, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement