ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলিউল্লাহ নামে এক চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার বিকেলে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে চোখ উপড়ানো ও ছুরিকাঘাতের চিহ্নসহ মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের মো. হারুন রশীদের ছেলে।

জানা যায়, রবিবার বিকেলে সোনারগাঁয়ের বারদী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারের দিকে যান অলিউল্লাহ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বাবা। পরে বিকেলে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পরিবার মরদেহটি শনাক্ত করে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তার ধারণা, দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement