ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম
X
Advertisement

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতৈল ইউনিয়নের তানপুরা গ্রামের মিজান শেখের বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম (৩০) ও তাঁর স্বামী আলামিন (৩০) একসঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত শ্বশুরবাড়ি ত্যাগ করেন। এ সময় তাঁর স্ত্রী সম্পর্কে জানতে চাইলে তিনি শাশুড়িকে জানান, মিলি পরে আসবেন।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুরপাড়ে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, আলামিন তাঁর স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement