ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চেক ডিজঅনার মামলায় জমি ব্যবসায়ীর কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম
X
Advertisement

চেক ডিজঅনার মামলায় খুলনার একটি আদালত নসরুল জামান নামের এক জমি ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে খুলনার যুগ্ম মহানগর দ্বিতীয় আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান পলাশ।

মামলার নথি অনুযায়ী, নসরুল জামান খুলনার রূপসা উপজেলার চর রূপসা এলাকার রশিদ মোড়লের ছেলে এবং পেশায় জমি ব্যবসায়ী।

আইনজীবী জানান, ২০২২ সালের ২৩ নভেম্বর জমি ক্রয় করে দেওয়ার কথা বলে কাজী মাইনুর ইসলামের কাছ থেকে ৮১ লাখ ৫০ হাজার টাকা নেন নসরুল জামান। পরে নির্ধারিত সময়ে জমি কিনে দিতে ব্যর্থ হলে তিনি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আল আরাফাহ ইসলামী ব্যাংক, গল্লামারী শাখার একটি চেক প্রদান করেন, যার নম্বর ১২৭৯২১১। চেকটি ব্যাংকে জমা দিলে সেটি ডিজঅনার হয়।

পরে একই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যা তিনি ৪ মার্চ গ্রহণ করেন। এরপর চলতি বছরের ২২ এপ্রিল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালিশপুর আদালতে মামলা দায়ের করা হয়, যার নম্বর সিআর-১২১/২৪।

পরবর্তীতে ২০২৪ সালের ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement