ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম
X
Advertisement

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম জৌথান বম (৫২)। তিনি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকরপাড়া গ্রামের লালপিয়ান বমের ছেলে।

শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে থানচির দুর্গম এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে শেরকরপাড়া এলাকা থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

এসডি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement